প্রতিবেশী দেশের সঙ্গে ঝগড়া করতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘প্রতিবেশীর দেশের সঙ্গে ঝগড়া করে শান্তি নষ্ট করতে চাই না। এর অর্থ এই নয়, আমরা ভারতকে টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে দেব। ইতিমধ্যে আমরা টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। ভারত সরকারকেও বিষয়টি ভেবে দেখতে বলা হয়েছে।’চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালীরবাজার মিজানুর রহমান উচ্চবিদ্যালয়ে ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় গতকাল শনিবার প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।বিরোধী দলের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনো টিপাইমুখ বাঁধ নির্মাণের কথা উঠেছিল। সে সময় এর প্রতিবাদ করেননি কেন?’ যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের মাধ্যমে জাতি কিছুটা হলেও দায়মুক্ত হয়েছে। এবার যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে পুরোপুরিভাবে দায়মুক্ত করা হবে।সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম পাটওয়ারী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বাবুল পাটওয়ারী প্রমুখ।