প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব সময় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেয়। কারণ এ অঞ্চলের সব দেশের উন্নয়নের জন্য এটি জরুরি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে দুজন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দারিদ্র্যকে এ অঞ্চলের উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে দারিদ্র্য নিরসনে এ অঞ্চলের সব দেশের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।