প্রতিভা অন্বেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে দুই দিনব্যাপী ‘প্রতিভা অন্বেষণ উৎসব’ শুরু হয়েছে। গতকাল শনিবার কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. রেনুবর রহমান এর উদ্বোধন করেন। আজ রোববার বিকেলে এ উৎসব শেষ হবে। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিভা অন্বেষণ উৎসবের সদস্যসচিব মুহাম্মদ আবদুল আলীম বলেন, এ উৎসবের মাধ্যমে সংগীত ও সাহিত্যের বিভিন্ন শাখায় যারা মেধাবী, তাদের বের করা সম্ভব হবে। গতকাল কবিতা আবৃত্তি, বিতর্ক, দেশের গান, আধুনিক ও লোকসংগীত প্রতিযোগিতা হয়েছে। আজ নৃত্য, অভিনয়, নজরুল ও রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা হবে।