প্রতিভা অন্বেষণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে প্রতিভা অন্বেষণ উৎসব হয়েছে। গত বুধবার সকাল থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উৎসবের শেষ হয়। কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও প্রতিভা অন্বেষণ উৎসব পরিচালনা কমিটির সদস্য বাবুল আকতার বলেন, ‘কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কার কোন বিষয়ে মেধা রয়েছে, তা আমাদের জানা নেই। এ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা হয়।’