পাঁচ ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে জাঙ্গিরাই এলাকার ছিদ্দিক আলীর টিনশেড ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ইউনুছ আলী, আবদুল মালেক, আবদুল বারেক ও আবদুল খালেকের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়। এ ছাড়া জায়ফরনগর ইউপির সদস্য জমির আলী তাদের ১০ হাজার টাকা ও রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ১০ হাজার টাকা দেন।