প্রতিমন্ত্রী আ.লীগের জন্য ভোট চাইলেন শিক্ষকদের কাছে!
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন উন্নয়নের বদলে শিক্ষক-শিক্ষিকাদের কাছে ভোট চেয়ে বলেছেন, ‘বর্তমান সরকার মানসমঞ্চত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চায়। এ জন্য ২৬ হাজার বেসরকারি বিদ্যালয়কে সরকারীকরণ ও শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোসহ আরও অনেক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ গতকাল শনিবার তিনি বান্দরবানে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শত ভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধ’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন। প্রতিমন্ত্রী মতবিনিময় সভার বক্তব্যে শিক্ষক-শিক্ষিকাদের কাছে আগামী নির্বাচনে ভোটও চেয়েছেন। জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া ও জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম। জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা অভিযোগ করে বলেন, জেলা পরিষদে ৩৩টি বিভাগ হস্তান্তরে ও হস্তান্তরিত বিভাগগুলো পরিচালনার ক্ষেত্রে উপজেলা-জেলা পর্যায়ের ও মন্ত্রণালয়ের কতিপয় আমলা বাধা সৃষ্টি করছেন। এ জন্য সরকারি স্বাভাবিক কাজ পরিচালনায় একধরনের সংকট তৈরি হচ্ছে। তিনি বলেন, অনগ্রসর বান্দরবান পার্বত্য জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অত্যন্ত কম। এ জন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানবিহীন পাড়ায় নতুন বিদ্যালয় স্থাপন করার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ে সেগুলো নানা রকমের নিয়ম-নীতির বেড়াজাল তুলে আমলারা পাঠানো সব প্রস্তাব ফাইলবন্দী করে ফেলে রেখেছেন। প্রতিমন্ত্রী মোতাহার হোসেন জেলা পরিষদের বিষয়গুলো যাচাই করে দেখবেন এবং শিক্ষকদের সমস্যাগুলো ক্রমান্বয়ে সমাধান করা হবে বলেছেন। শিক্ষক-শিক্ষিকারা ১৫ দফা দাবি জানিয়ে প্রতিমন্ত্রী বরাবরে একটি সঞ্চারকলিপিও দিয়েছেন।