প্রতিমন্ত্রী বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। গতকাল শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক আলোচনা সভায় বলেন, বর্তমানে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ২০২১ সালের মধ্যে তা ২০ হাজার মেগাওয়াটে দাঁড়াবে। এ ছাড়া সারা দেশে প্রতি মাসে গড়ে প্রায় এক লাখ পরিবারকে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ জন্য থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠনের নির্দেশ দেন মন্ত্রী।