প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় রেশমশিল্প রক্ষায় বিদেশি সুতা আমদানি নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রেশম বীজাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী ভোলাহাট রেশম বীজাগারের মিলনায়তনে রেশমচাষিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় অন্যদের মধ্যে সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক স্বপন চন্দ্র পাল, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।