প্রতিমন্ত্রীর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জুন মাসের মধ্যেই ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে থ্রিজি তরঙ্গের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল মেলা উপলক্ষে আলোচনা সভায় টেলিকনফারেন্সে মন্ত্রী এ ঘোষণা দেন। দুই দিনব্যাপী ডিজিটাল মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী প্রমুখ। সভায় এক শ্রোতা নান্দাইলে ব্রডব্যান্ড সুবিধা চালুর দাবি জানালে সাংসদ আনোয়ারুল আবেদিন খান প্রতিমন্ত্রীকে তাৎক্ষণিক ফোন করেন। মন্ত্রী জুনাইদ আহমেদ ফিরতি ফোন করে শ্রোতাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী জুন মাসের মধ্যে নান্দাইলে থ্রিজি তরঙ্গ চালু, ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) ওয়াইফাই চালু করা ও সদরের দুটি কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন করার ঘোষণা দেন।