প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত পুলিশ বাহিনীকে তিন জেলা পরিষদে হস্তান্তর না করে আলাদা জেলা পুলিশ বাহিনী গঠনের সরকারের প্রস্তাব অবাস্তব ও বিভ্রান্তিমূলক।একটি জেলায় দুটি করে তিন পার্বত্য জেলায় ছয়টি পুলিশ বাহিনী থাকার বিষয়টি জেলা পরিষদ আইনের পরিপন্থী।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত পুলিশ বাহিনী সম্পর্কে দেওয়া বক্তব্যের প্রতিবাদে নাগরিক কমিটি এ বিবৃতি দিয়েছে। প্রতিমন্ত্রী দীপঙ্কর বলেছেন, পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত পুলিশ বাহিনী জেলা পরিষদের আওতায় কাজ করবে না।তিন পার্বত্য জেলা পরিষদের জন্য তিনটি আলাদা পুলিশ বাহিনী গঠন করা হবে। নাগরিক কমিটির কেন্দ্রীয় সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান, উপদেষ্টা অধ্যাপক মংসানু চৌধুরীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, জেলা পরিষদ আইন অনুযায়ী তিন পার্বত্য জেলায় নিয়োজিত পুলিশ বাহিনী হস্তান্তর না করে আরও তিনটি আলাদা পুলিশ বাহিনী গঠন করার কোনো যৌক্তিকতা নেই। তিন জেলায় ছয়টি পুলিশ বাহিনী থাকা জেলা পরিষদ আইনের পরিপন্থী হবে এবং পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতার জন্য ক্ষতিকর হবে।