প্রতিমন্ত্রীর মর্যাদায় রংপুরের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ। গতকাল বুধবার তাঁকে এই মর্যাদা দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, তিনি মেয়র পদে থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এর আগে ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে পূর্ণ মন্ত্রী এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। তবে আরও কয়েকটি সিটি করপোরেশনে মেয়র থাকলেও এখন পর্যন্ত তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।