প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে কোটা, শিক্ষাবৃত্তি ও পুনরায় চা-শ্রমিক কল্যাণ ফান্ড চালুর দাবি নিয়ে চা-ছাত্র যুব পরিষদের নেতারা গতকাল রোববার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণাকেন্দ্রের (বিটিআরআই) বিশ্রামাগারে এ সভা হয়। এতে মনু-ধলই ভ্যালি অঞ্চলের চা-ছাত্র যুব পরিষদের আহ্বায়ক প্রদীপ পালের নেতৃত্বে দাবি তুলে ধরেন রাম ভজন কৈরী, সজল কৈরী, আপন বুনার্জি, মানিক পাল, আকাম কৈরী প্রমুখ। প্রতিমন্ত্রী দাবি পূরণে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন।