প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিদ্রোহী প্রার্থীদের কারণে বিগত উপজেলা ও পৌরসভা নির্বাচনে মানিকগঞ্জে আওয়ামী লীগ ভালো ফল করতে পারেনি। এবার ইউপি নির্বাচনেও দলের কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এটা অনাকাঙ্ক্ষিত। দলের সুবিধা নেবেন অথচ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হবেন—এটা সহ্য করা হবে না। গতকাল রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। জেলার ১০০ শয্যার সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণে নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে জেলা আওয়ামী লীগ ওই জনসভার আয়োজন করে।