প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলার ২০টি পূজামণ্ডপের প্রতিমা গতকাল শুক্রবার বিকেলে বিসর্জন দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের সামনে বাসিয়া নদীর ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য বিমল দাশ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিশি কান্ত পাল, সহসভাপতি নবেন্দু জ্যোতি দে, রুপক দে, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অজিত পাল প্রমুখ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে পারায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে ধন্যবাদ জানান।