প্রতিমা বিসর্জনের ঘাট রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে পৌরসভা প্রতিমা বিসর্জনের ঘাট রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের চৌমোহনা চত্বরে মৌলভীবাজার পৌরসভা প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক লোক অংশ নেন। পৌরসভা প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটির আহ্বায়ক ফনীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মাখন লাল দাশ, সাধারণ সম্পাদক রাধাপদ দেব, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় প্রমুখ বক্তৃতা করেন।