প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ট্রাক চা-শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের চৌকিদেখি এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে চা-শ্রমিকদের শোভাযাত্রায় বেপরোয়াগতির একটি ট্রাক ঢুকে পড়লে ট্রাকচাপায় অনিল কুর্মি সাধন (৩৬) নামের একজন চা-শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। তিনি মালনীছড়া চা-বাগানের শ্রমিক।

গুরুতর আহত আরেক নারী চা-শ্রমিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, চা-শ্রমিকদের শোভাযাত্রাটি নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদী অভিমুখে যাচ্ছিল।