প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শ্রীপুর উপজেলার বালিয়াঘাটা গ্রামে গতকাল শুক্রবার ভোরে একটি কালীমন্দির ও দুটি বাড়ির পূজামণ্ডবে প্রতিমা ভাঙচুরের ঘটনা এবং জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। কালীমন্দিরের সভাপতি কান্তি ভূষণ বিশ্বাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরে হামলা চালায়। তাঁরা কালী প্রতিমা ভাঙচুর ও সোনার টিপ চুরি করে। এ ছাড়া দুর্বৃত্তরা গ্রামের যুগেন্দ্রনাথ বিশ্বাস ও প্রেমানন্দ বিশ্বাসের বাড়ির ব্যক্তিগত পূজামণ্ডবে রাতের কোনো একসময়ে ঢুকে একটি শিব প্রতিমা নিয়ে গেছে।