প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া সর্বজনীন কালীমন্দিরের চারটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে চারটি প্রতিমার হাত ও মাথা ভাঙচুর করে। এ ছাড়া দুর্বৃত্তরা একটি প্রতিমার গলায় থাকা টাকার মালা নিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে। ফরিদপুর অফিস