প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার দিগজান গ্রামে গত শুক্রবার পূজামণ্ডপে পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিগজান গ্রামের অজয় কুমার সরকারের বাড়িতে ওই মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা লক্ষ্মী, সরস্বতী, গণেশ, দুর্গার বাহন সিংহের মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে।
মন্দির কমিটির সহসভাপতি শীতাংশু বিকাশ ঘোষ প্রথম আলোকে বলেন, এর পেছনে একটি চক্র রয়েছে। চক্রটি কয়েক দিন আগেও সদর উপজেলার বেতাটীসহ কয়েকটি গ্রামে প্রতিমা ভাঙচুর করে।