প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর পৌরসভার আঙ্গারিয়া বাজারের কালী ও রাধা মাধব মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো একসময় মন্দিরের গেট ভেঙে দুর্বৃত্তরা একটি প্রতিমা ও পূজার সামগ্রী ভাঙচুর করে। মন্দির কমিটির সভাপতি মন্মথ দাস বলেন, সকাল আটটার দিকে পুরোহিত মন্দিরের গেট ভাঙা দেখে ভেতরে ঢুকে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এরপর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।