প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলপুর উপজেলার ঢাকুয়া ইউনিয়নের টিউকান্দা গ্রামে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে দুর্বৃত্তরা টিউকান্দা গ্রামের নিহার রঞ্জন রায়ের বাড়ির সামনে কালীমন্দিরের যোগিনী নামে প্রতিমাটি ভাঙচুর করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।