প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুর নগরের ১১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপুরে গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। কামদেবপুর দুর্গা প্রতিমা মন্দির কমিটির সভাপতি কনক লাল জানান, রাত সাড়ে ১০টার দিকে মন্দিরের পাশে এক বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার কতিপয় দুর্বৃত্ত হামলা চালালে শ্রাদ্ধানুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের হামলায় নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। গতকাল রোববার জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত মিনতি বালাকে ১০ হাজার টাকা অনুদান ও ক্ষতিগ্রস্ত মন্দির কমিটিকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা অনুদান দেন বলে জানিয়েছেন জেলা ত্রাণ কর্মকর্তা আবদুস সালাম। নিজস্ব প্রতিবেদক, রংপুর