প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর এলাকায় গত শনিবার গভীর রাতে কে বা কারা দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। গতকাল রোববার সকালে স্থানীয় অভিনাশ মণ্ডল প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে সবাইকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, গত বছরও একই মন্দিরের দুর্গাপ্রতিমা দুর্বৃত্তরা ভেঙে ফেলে। সিরাজদিখান থানার ওসি আবুল বাশার গতকাল রাত ১১টায় জানান, প্রতিমা ভাঙচুরের বিষয়টি রহস্যজনক। কারা ভেঙেছে বা কী কারণে ভেঙেছে—বিষয়টি শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কেউ এখনো থানায় অভিযোগ করেননি।  মুন্সিগঞ্জ প্রতিনিধি