প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নের এরান্দহ হলদারপাড়ায় একটি কালীমন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বুধবার সকালে কয়েকজন ভক্ত মন্দিরে ঢুকে প্রতিমার মাথা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। সলঙ্গা থানার ওসি রাশিদুল বিশ্বাস বলেন, এ ঘটনায় দিলীপ হালদার নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ