প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী শ্রীশ্রী বারাহী মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে গতকাল শুক্রবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মন্দিরের লোহার দরজা কেটে ভেতরে ঢুকে দুটি প্রতিমার মাথা ভেঙে ফেলে এবং মালপত্র লুট করে। লুট হওয়া মালপত্রের মধ্যে আছে একটি সোনার চেইন, একটি দানবাক্স, পিতলের একটি কলস, ছয়টি বড় পাতিল ও কড়াই এবং কয়েক শ স্টিলের সমগ্রী।  লক্ষ্মীপুর প্রতিনিধি।