প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর উপজেলার একটি মন্দিরে বাসন্তী পূজার জন্য নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার তালন্দ পশ্চিমপাড়া কালীমন্দিরে ওই ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্দিরের পূজা উদ্যাপন কমিটির সভাপতি সম্ভুনাথ দাস বলেন, গতকাল বুধবার সকাল ছয়টার দিকে মন্দিরের সামনে দিয়ে গ্রামের লোকজন যাওয়ার পথে সেখানে ভাঙা প্রতিমা দেখতে পান।