প্রতিমা ভাঙচুরের অভিযোগ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার আদমদীঘির লক্ষ্মীকুল গ্রামে প্রতিপক্ষের লোকজন বুধবার রাতে মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আমবাড়িয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিশ্বনাথ মণ্ডল জানান, মন্দিরের ওই জায়গা নিয়ে লক্ষ্মীকুল গ্রামের শমসের প্রামাণিক ও তাঁর লোকজনের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যার আগে শমসের প্রামাণিক, ওয়াজেদ, আমজাদ হোসেনসহ তাঁদের লোকজন বিশ্বনাথসহ আমবাড়িয়া গ্রামের অষ্ট বর্মণ, গৌতম বর্মণ ও জীতেন বর্মণকে মারধর করে। এরপর তারা কালীমন্দিরে হামলা চালিয়ে কালীমূর্তি ভেঙে ফেলে এবং ভাঙচুর চালায়। আদমদীঘি থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আসামিদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।