প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গ্রামে সুধীর গোসাঁইয়ের বাড়ির কালীমন্দিরের মূর্তি ভাঙচুর ও স্বর্ণ চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির নাম নবী হোসেন ওরফে রবি হোসেন। তিনি প্রতিমার স্বর্ণ চুরির উদ্দেশ্যে মন্দিরে ঢোকেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, নবী হোসেন নিকলী-কটিয়াদী সড়কের রোদার পোড্ডা বাজারে সেলুনে কাজ করেন। শুক্রবার সকালে তিনি মন্দিরের কর্তার কাছে প্রসাদ চান। ওই দিন প্রসাদ না পেয়ে তিনি মন্দিরের আশপাশে ঘোরাফেরা করতে থাকেন। দুপুরে মন্দির প্রাঙ্গণ নীরব হয়ে গেলে নবী হোসেন মন্দিরে ঢুকে প্রতিমার মাথায় রক্ষিত স্বর্ণের চাঁদ চুরি করেন। এ সময় প্রতিমার মাথা ও অন্যান্য অংশ ভেঙে যায়। তিনি মহাদেব প্রতিমার গলার চেইন চুরি করার চেষ্টা করলে প্রতিমার কিছু অংশ ভেঙে যায়।