প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শেরপুর, ময়মনসিংহ ও ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনার প্রতিবাদ করেছে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের একটি সংগঠন। গতকাল বুধবার সংগঠনটির আহ্বায়ক সুলতানা কামাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা মনে করি, ধর্মীয় উপাসনালয় এবং মণ্ডপে হামলা এবং ধর্মীয় উৎসবের জন্য প্রস্তুতকৃত প্রতিমা ভাঙচুরের ঘটনা দেশের হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালনের সাংবিধানিক অধিকার বিপন্ন করেছে।’ ধর্মীয় উপাসনালয়ে একের পর এক হামলায় সনাতন ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি