প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের মনোহরপুরের গোলাগঞ্জে গোপীনাথ দেব বিগ্রহ পূজা মন্দিরের প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে গতকাল সোমবার পূজা উদ্যাপন পরিষদ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেছে। বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত মানববন্ধন চলাকালে পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বনমালী পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, গোপীনাথ বিগ্রহ মন্দিরের সভাপতি মিলন কুমার রায়, হূদয় চন্দ্র রায়, সুব্রত সরকার, কালীপাড় মহন্ত, রবি লাহিড়ী, দিলীপ কুমার রায়, রঞ্জিত কুমার প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ঘটনা জানার পর পর সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর রাতের আঁধারে কে বা কারা রংপুর নগরের মনোহরপুরের গোলাগঞ্জে গোপীনাথ দেব বিগ্রহ পূজা মন্দিরের ভাঙচুর করে।