প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সব বিভাগের প্রশিক্ষণার্থীদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার একাডেমী মিলনায়তনে বেলা আড়াইটায় এ প্রতিযোগিতা হয়। পরে বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ, শিশু একাডেমীর জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা।