প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৫ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুলাউড়া কার্যালয় এর আয়োজন করে। আয়োজক সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে ‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষণ’ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা হয়। এতে মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া ইসলাম প্রথম, একই বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান তৃতীয় ও তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের শিক্ষার্থী শাহীন আহমদ দ্বিতীয় হয়েছেন।