প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এ জেড হেমায়েত প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা হয়। এর আগের দিন হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ওহাব সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন স্থানীয় এস এম এ আহাদ ডিগ্রি কলেজের প্রভাষক আইয়ুব হুসাইন ও উপপরিদর্শক (এসআই) জামালউদ্দিন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড হেমায়েত হোসেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।