প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রবীণ অধিকার বিষয়ে গান, নৃত্য, নাটিকাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। গত বৃহস্পতিবার সুজাপুর মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও এহেতেশাম রেজা। বহুব্রীহি ও উপজেলা প্রবীণ অধিকার সুরক্ষায় ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচার অভিযান প্রকল্পের আওতায় আটটি সাংস্কৃতিক দল ওই প্রতিযোগিতায় অংশ নেয়। পৌরসভার মেয়র মর্তুজা সরকার বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেন।