প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবিতে গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জে শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। স্থানীয় আরডি হলে এই প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিশিয়াল ল্যাংগুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস হবিগঞ্জ শাখা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন প্রমুখ।