প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোট ১০টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিকেট ক্লাবের সঙ্গে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের ম্যাচটি আলোকস্বল্পতার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।