প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় মকবুলার রহমান (এম আর) সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাইলাল কুণ্ডু, জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত।