প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েতুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। পরে হুইপ আতিউর রহমান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।