প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে রফিকুল ইসলাম মহিলা কলেজে তিন দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিশুসাহিত্যিক ও প্রথমা প্রকাশনের জ্যেষ্ঠ পাণ্ডুলিপি সম্পাদক আখতার হুসেন। বিশেষ অতিথি ছিলেন কবি ফারুক মাহমুদ। কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক আতাউর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম ও পরিচালনা পর্ষদের সদস্য মোশারফ হোসেন।