প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় প্রাইম ব্যাংক লিমিটেড অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৫-১৬ জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নওগাঁ এটিম মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রাইম ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক শওকত কামাল সরকার প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেন নওগাঁ সরকারি জিলা স্কুল ও নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। এতে জিলা স্কুল জয়লাভ করে।