প্রতিযোগিতায় প্রথম নওগাঁর তাসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে গত মঙ্গলবার বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে নওগাঁর তাসলিমা আক্তার। পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের চকেরবাজার খেলার মাঠে এ প্রতিযোগিতা হয়। এর আয়োজন করে পলাশবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।

প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঘোড়াঘাটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ৬০টি ঘোড়া অংশ নেয়।

বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম।

প্রতিযোগিতায় নওগাঁর ধামুইরহাট চকসুবল গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসলিমা প্রথম হয়। তাসলিমার হাতে ২০ হাজার টাকা ও মুঠোফোন তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রসুল, পলাশবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু হেনা মোস্তাফা কামাল প্রমুখ। সভাপতিত্ব করেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান ওহাব মণ্ডল।