প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা আন্তপ্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার জেলা শহরের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল।