প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে শিশু আনন্দ মেলা প্রতিযোগিতা হয়েছে। গতকাল সোমবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমী। দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশ নেয়। এতে দৌড়, বৌছি, স্কিপিং, মোরগ লড়াই, হাঁড়িভাঙা, ঘুড়ি ওড়ানোসহ দেশীয় ১৩ রকমের খেলা হয়। এ ছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ পয়লা বৈশাখ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুরস্কার দেওয়া হবে।