প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন পদচিহ্ন ও বাটারফ্লাই ফিল্ম প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এগ্রি-ইয়ুথ ফটোগ্রাফি কনটেস্ট’-এর আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চে দুই দিনব্যাপী ওই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে পাঠানো আলোকচিত্রের মধ্যে প্রাথমিক বাছাই শেষে ৩০টি আলোকচিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ফেসবুকে ‘লাইক’, বিচারকদের মূল্যায়ন ও প্রদর্শনীতে দর্শনার্থীদের ভোটে নির্বাচিত ছয়টি আলোকচিত্রকে আজ শুক্রবার সন্ধ্যায় পুরস্কৃত করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|