প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসীদের হাতে নিহত নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর ২০তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। বিজয়ীদের প্রথম ১০ জনকে সনদ ও পুরস্কার দেওয়া হবে। যেসব বিষয়ে রচনা প্রতিযোগিতা হবে তা হচ্ছে: ক-বিভাগ (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি) আনন্দময় শৈশব চাই (২০০ শব্দ), খ-বিভাগ (অষ্টম থেকে দশম শ্রেণি) শিশুহত্যা বন্ধ করো (৫০০ শব্দ), গ-বিভাগ (এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষ) কিশোর কবি ত্বকী হত্যা ও আমাদের অঙ্গীকার (১০০০ শব্দ)। উন্মুক্ত চিত্রাঙ্কনে কার্টিজ পেপারের চারভাগের এক ভাগ আকারের কাগজে ছবি আঁকতে হবে।