প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে গতকাল শনিবার স্কিল কম্পিটিশন শীর্ষক প্রকল্প উপস্থাপন করেছেন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ২৯টি ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নয়টি প্রকল্প উপস্থাপন করেন। প্রতিযোগিতার মূল্যায়ন করেন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ এম এম আলী সুজা, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহম্মদ রফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ মোহাম্মদ রিহানউদ্দিন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবেন।