প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের আয়োজিত দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কর্তৃক প্রদর্শিত আত্মস্বর নামের পত্রিকাটি চ্যাম্পিয়ন হয়েছে। এ কারণে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের আয়োজনে নেত্রকোনায় আনন্দ শোভাযাত্রা বের হয়। শহরের সাতপাই এলাকায় বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, বিদ্যালয়ের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান প্রমুখ। গত রোববার অনুষ্ঠিত অষ্টম দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতায় দেশের ১৪টি জেলা থেকে ১৬৬টি বিদ্যালয় অংশ নেয়।