প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার প্রত্যয়ে দুই শতাধিক শিক্ষার্থীকে নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলার রামনাথপুর বি ইউ দাখিল মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন ব্র্যাক কর্মকর্তা সাজ্জাদুজ্জামান চৌধুরী, সাংবাদিক আশরাফুল আলম, রামনাথপুর ইউনিয়নের নিকাহ নিবন্ধক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক মঞ্জুরুল হক প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ওই মাদ্রাসার সুপার মিনহাজুল হক।