প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিবির ২৯ ব্যাটালিয়নের আয়োজনে রংপুর অঞ্চলের সেক্টরগুলোর চার দিনব্যাপী ‘আন্তঃসেক্টর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা’ গতকাল সোমবার শুরু হয়েছে। ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তর ফুলবাড়ীতে বেলুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী। ২৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. হাসিবুল হাসিব বলেন, অ্যাথলেটিকস প্রতিযোগিতায় রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সেক্টর অংশ নিয়েছে। এতে ১৮টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেবেন।