প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শুরু হয়েছে কলেজভিত্তিক একুশের কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদ নীলফামারীর উদ্যোগে গত সোমবার থেকে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজসহ জেলার বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবার পর্যন্ত এসব প্রতিযোগিতা হবে। আলোর পথযাত্রী সাংস্কৃতিক পরিষদের সভাপতি মনিরুল হাসান শাহ্ বলেন, অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০ জন করে নির্বাচিত মেধাবী-প্রতিভাবান শিক্ষার্থীকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। পরে এসব প্রতিভাবানকে নিয়ে আবৃত্তি ও নাট্য কর্মশালার আয়োজন করা হবে।